শখের বাইকেই প্রাণ গেল তরুণের

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১৫ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের শখের বাইকে প্রাণ গেল তরুণ দেবরাজ বনিকের (২০)। জোরারগঞ্জের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা মাছবাহী পিকআপের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দেবরাজের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত দেবরাজ বনিক জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের আশীষ বনিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকাচট্টগ্রাম পুরাতন মহাসড়কের চৌধুরীরহাট বাজার এলাকায় মাছবাহী পিকআপের সাথে দেবরাজের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেবরাজ গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার মতিউর রহমান জানান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাছের গাড়িটি জব্দের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ চ্যানেলের ডুবোচরে ১৬৭ যাত্রী নিয়ে আটকা ফেরি কপোতাক্ষ
পরবর্তী নিবন্ধমশক নিধনে আজ থেকে শুরু হচ্ছে চসিকের সপ্তাহব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম