লোহাগাড়ায় ৫৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

মোটরসাইকেলসহ পাচারকারী গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ৫৪ লাখ টাকার ইয়াবাসহ মো. ইমরান খাঁন (২৯) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। গ্রেপ্তার ইমরান খাঁন কক্সবাজারের রামু থানার শেখপাড়ার কলঘর এলাকার নাছির খাঁনের ছেলে। পুলিশ জানায়, চট্টগ্রামমুখি একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেয়া হয়। এ সময় তার গতিবিধি ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়। পরে মোটসাইকেল ও তার দেহ তল্লাশি করে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা। সে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় অস্ত্রসহ দুই তরুণ আটক
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণ ও মেরামতের ব্যবস্থা করুন