‘এসো মিলি শেকড়ের টানে, বটবৃক্ষের নিচে, বন্ধুত্বের বন্ধনে’ শিরোনামে রোসাংগিরি উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী গত ২১ আগস্ট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনভর আড্ডা, গান, স্মৃতিচারণে মুখর ছিল স্কুল প্রাঙ্গণ। স্কুলের অসুস্থ প্রাক্তন ছাত্র আবুল হায়াত ও অসুস্থ বন্ধু হোসেনকে সম্মান জানিয়ে অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯০ ব্যাচের শিক্ষার্থী আবুল বাশার, মো. রবিউল হোসেন লিটন, জাকারিয়া হাবিব, সমীর কান্তি, এনামুল হক, আলমগীর, সেলিম, ইসহাক, খোরশেদ, জাবের, রুপন, সোলাইমান, বিজন, সাহেদ, মঈনুদ্দিন, সেলিম মেম্বার, ইউসুফ, মাহাবুব হাসান, নজরুল, বিটু, শিমুল, ইকবাল, প্রভাস দে, মইনুল, সাহেদ, আবুল হায়াত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












