রোটারি ক্লাব অফ আগ্রাবাদ এবং রোটারি ক্লাব অফ চিটাগাং নর্থের যৌথ উদ্যোগে গত ২৯ আগস্ট রাউজান জগৎপুর আশ্রম ও শিশু সদনে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ এবং আশ্রমের ১৯০ জন শিশু–কিশোরীর মাঝে স্বাস্থ্যসম্মত সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অফ চিটাগাং নর্থের সভাপতি রোটারিয়ান শুভময় দাশ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অফ আগ্রাবাদের প্রাক্তন সভাপতি এবং রোটারি ক্লাব অফ চিটাগাং নর্থের জিএসআর রোটারিয়ান এস কে আজিম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতিবৃন্দ রোটারিয়ান মুজাহিদ বিন আলম প্রতীক, রোটারিয়ান এস এম মহিউদ্দিন মুকুট, রোটারিয়ান আব্দুল খালেক, রোটারিয়ান রাশেদ মকবুল এবং রোটারিয়ান আনোয়ার হোসাইন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আশ্রম প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরে আশ্রমের ১৯০ জন অনাথ ও সুবিধাবঞ্চিত শিশু–কিশোর–কিশোরীর হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা এবং বিভিন্ন স্বাস্থ্যসম্মত সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন, ডা. মায়িশা নওশিন উর্মি। প্রেস বিজ্ঞপ্তি।









