রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা আগামী ১ নভেম্বর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হতে যাচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিআইটিইএফ’র উদ্বোধন করবেন। মেলায় প্রায় ২৪০টি স্টল এবং প্যাভিলিয়নে দেশিবিদেশি শিল্পগোষ্ঠী এবং বিভিন্ন আমদানিরপ্তানি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে আশা করা যায়। এবারের মেলায় ইভেন্ট কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন এসট্রিকা ট্রেডিং এবং বাংলাদেশ জামদানি ম্যানুফেকচারস অ্যান্ড এঙপোর্ট এসোসিয়েশন। মেলায় রাখা হচ্ছে ফুড কোর্ট ও কিডস জোন। মেলায় আরও থাকবে পুরুষমহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশ রুম, নামাজের স্থান, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী, অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস, সার্বিক নিরাপত্তায় পুরা মেলা সিসিটিভির অন্তর্ভুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাটিরহাট মহিলা কলেজে সেমিনার
পরবর্তী নিবন্ধকাল জামেয়া ময়দানে জুমার নামাজে ইমামতি করবেন আল্লামা সাবির শাহ্‌