কাটিরহাট মহিলা কলেজে সেমিনার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

কাটিরহাট মহিলা কলেজে ‘সন্তানের আচরণে পিতামাতা ও শিক্ষকের ভূমিকা’ শীর্ষক সেমিনার গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সমাজ বিজ্ঞান বিভাগের উদ্যোগে কলেজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবু ছালেহ। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ আহম্মদ ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাসরিফা তারান্নুম,প্রবন্ধ উপস্থাপন করেন জান্নাতুল নাঈম আনিসা।

আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মো. আজিম, অধ্যাপক প্রনব কুমার নাথ, সহকারী অধ্যাপক, অধ্যাপক শাহেদা খানম, অধ্যাপক মো. ফয়সালআলনিজামী। আলোচনায় অংশ নেন জান্নাতুল মাওয়া আসমা, নাফি,উম্মে সালহা,তাসরিফা তারান্নুম। উপস্থাপনায় ছিলেন প্রভাষক প্রিয়াঙ্কা বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধআবদুল দলিল
পরবর্তী নিবন্ধরেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা