বুঝেও বুঝি না
কে পায় অক্কা
কে মারে ছক্কা
কে করে খেলায় কয় রান!
হিসাব ছাড়াই
সব বোঝা যায়
বাসায় থেকেও হয়রান।
কোন্ দিকে গেলে
শান্তিটা মেলে
সহজ পথটা খুঁজি না!
কে কাকে নাচায়
কে কাকে বাঁচায়
বুঝেও আমি তা বুঝি না।
যতটা ঘটনা
ততটা রটনা
সব ঘটনার কারণ আছে!
সব কথা বলা
যায় না সহজে
যদিও শুনিনি বারণ আছে!












