রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

যুগটা এখন

যুগটা এখন মুছে দেওয়ার

দেয়ালে লেখা–নাম, চিকা,

একে গালি, ওকে তালি

লাত্থি মারে চামচিকা

প্রশ্ন সবার আদালতকে

প্রশ্ন প্রশাসনকে

শেকল দেওয়ার চেষ্টা কেন

বাঁধতে চাইবে মনকে?

দিন ফুরাবে ঋণ ফুরাবে

বীণ বাজবে জেনে নাও

অপরাধী শাস্তি পাবেই

সেই কথাটি মেনে নাও।

পূর্ববর্তী নিবন্ধত্যাগী নেতাদের আদর্শই সংগঠনের প্রেরণা
পরবর্তী নিবন্ধঅদ্বৈত মল্লবর্মণ: বিষাদসিন্ধুর এক মালোপুত্র