রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৩ জুন, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

তবু

যত রকমের দাবি হোক দেশে

পাত্তা পাবে না কিছু

যেভাবে চলছে সেভাবে চললে

লাগবে না কেউ পিছু।

গ্যাসের যখন দাম বাড়ানোর

প্রস্তাব এলো দেশে

বিরোধিতা থাকা সত্ত্বেও দাম

বেড়ে যাবে হেসে হেসে।

বসে থাকবে না বিদ্যুৎ–জল

ওরাও উঠবে নড়ে–

দাম নিয়ে ঘাম ঝরাবে শরীরে

ব্যথা দেবে অন্তরে।

 

যত রকমের প্রশংসা হোক

যত না সম্ভাষণ

অনুদার যারা অনুদারই থাকে

ছোটো করে রাখে মন।

যত রোগ–শোক, হোক দুর্ভোগ

থাকুক নির্যাতন–

তবুও আমরা তালি দিয়ে বলি :

‘অনন্যসাধারণ’।

পূর্ববর্তী নিবন্ধডা. আফছারুল আমীনকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ
পরবর্তী নিবন্ধঅবহেলা দ্বিগুণ হয়ে ফেরত আসে!