রাঙ্গুনিয়ার পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসার উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার আহামদ শফি। সভাপতিত্ব করেন গভর্নিং বডির সহ সভাপতি মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ মারফতুন্নুর আল কাদেরী, উপাধ্যক্ষ মুহাম্মদ ইয়াছিন রিজভী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি মো. আশরাফুল হক, মো. এমদাদুল হক, মুহাম্মদ আকতার হোসাইন, সৈয়দ মাওলানা মোহাম্মদ জাহেদুল হক, মোহাম্মদ শওকত আলী, মুহাম্মদ আহসান উল্লাহ। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ কুতুব উদ্দিন ও সহকারী শিক্ষক মোজাহেরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম ফুটবলারদের সম্মানে বিশ্বকাপে নিয়ম পরিবর্তন ফিফার
পরবর্তী নিবন্ধমাহাতা পাঠনীকোটা উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণী ফুটবল প্রতিযোগিতা