রাউজানের সাবেক মেয়র বেবী চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৭:০৬ পূর্বাহ্ণ

কাল ২৭ অক্টোবর রাউজান পৌরসভার সাবেক মেয়র মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবীর ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন ও মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান এ আদর্শবান–ত্যাগী নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। উল্লেখ্য, মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবী ১৯৯৮ সালে রাউজান পৌরসভার প্রশাসক ও ২০০৪–২০০৯ সালে নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আসিফের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কামনা
পরবর্তী নিবন্ধগভীর রাতে মদ খেয়ে মাতলামি যুবক গ্রেপ্তার