রাউজানে মুজিব হত্যা মামলার আসামি জাইস্যা গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

রাউজান পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাটে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মী মোহাম্মদ মুজিব (৫৭) হত্যাকাণ্ড মামলার দুই নম্বর আসামি মোহাম্মদ রাশেদ প্রকাশ জাইস্যাকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। গতকাল শনিবার নোয়াপাড়া ইউনিয়নের কর্তার দিঘির পূর্ব পাশে একটি ভাড়া বাসা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাজারের একটি দোকানের সামনে যুবদল কর্মী মোহাম্মদ মুজিবকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পর থেকে আসামি জাইস্যা আত্মগোপনে ছিলেন।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, এর আগে এই মামলার ১ নম্বর আসামি মো. নাঈম এবং ৩ নম্বর আসামি মো. শুভকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ স্থানীয়দের সহযোগিতায় ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘অনুমোদন ছাড়াই চলছিল প্যারাসেইলিং’
পরবর্তী নিবন্ধগাছের কলা নিয়ে ঝগড়া, প্রতিবেশীর হামলায় প্রাণ গেল একজনের