রাউজান পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:০২ পূর্বাহ্ণ

রাউজান পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশ বিরোধী চক্রান্ত, নৈরাজ্যসহ সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে রাউজান মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী সুমন। উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি নিজাম উদ্দিন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তসলিম উদ্দিন, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, দিদারুল আলম তালুকদার, আজগর চৌধুরী, নুরুল আমিন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকের আহমেদ চৌধুরী, এস এম মঞ্জু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রহিম উদ্দিন ওয়াশিম, কাজী মুহাম্মদ বাদশা, উপজেলা সাইবার দলের সভাপতি হাসান বাহাদুর, জীবন খন্দকার, মুহাম্মদ হোসেন, সাইফুদ্দিন রুবেল, মোহাম্মদ তানভীর, লিমন চৌধুরী বাপ্পা, জাহাঙ্গীর আলম মাইকেল, আজগর, ফরিদ উদ্দিন, জাবের উদ্দিন জাবেদ, মুহাম্মদ মঞ্জু, সোহেল খান, ইয়াছিন উদ্দিন মাসুদ, সাইমন, সামির, এয়াকুব উদ্দিন আরিফ নিলয়, সাজিদ, মুনতাসির, সাগর, রাব্বি, ফাহিম, সবুজ, জিদ, আরমান, আদিয়াত, আসিফ, সাইফুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমমনা আইনজীবী পরিষদের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধআলী মোহাম্মদ মাইজভান্ডারী (রহ.) স্মরণে বার্ষিক ছেমা মাহফিল