রথযাত্রা উৎসব শেষ হচ্ছে আজ

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ১৬ জুলাই ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়। খবর বাসসের।

উল্টো রথযাত্রা উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।

পূর্ববর্তী নিবন্ধসৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল
পরবর্তী নিবন্ধটানা ৯ দিনের ছুটিতে চবি