টানা ৯ দিনের ছুটিতে চবি

চবি প্রতিনিধি | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

বর্ষাকালীন ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এর আগে ২৪ ও ২৫ জুলাই এবং ছুটির পর ৩১ জুলাই ও ১ আগস্ট সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাকর্মচারীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন। আগামী ২ আগস্ট থেকে যথারীতি ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্ষাকালীন ছুটি’ উপলক্ষে আগামী ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের একাডেমিক বা প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে না।

পূর্ববর্তী নিবন্ধরথযাত্রা উৎসব শেষ হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন