খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলাশুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই উপলক্ষ্যে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

পূর্ববর্তী নিবন্ধটানা ৯ দিনের ছুটিতে চবি
পরবর্তী নিবন্ধঝন্টু সাহা