দক্ষিণ রাউজানের পূর্ব গুজরাস্থ শ্রীশ্রী দশভুজা ও সাধক রঘুনন্দন চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিষদের উদ্যোগে রঘুনন্দন ভবনে সাধক শ্রীশ্রী রঘুনন্দন চৌধুরী’র মহোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব্ব করেন পরিচালনার পরিষদের সহ–সভাপতি চন্দন কুমার বিশ্বাস। পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কানু রাম দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ মহাজন। এতে বক্তব্য রাখেন তরুণ তপন নন্দী, সত্যরঞ্জন দাশ, প্রণব কান্তি দাশ, গোপাল কৃষ্ণ সেন, কার্ত্তিক দত্ত, সুমন্ত নন্দী, অমর কৃষ্ণ বিশ্বাস, অরুণ চক্রবর্ত্তী, সুকান্ত নন্দী, সুব্রত কুমার দে (কাঞ্চন), বাবলু নন্দী, সত্যব্রত দাশ, শ্যামল দাশ, রিটন মহাজন, রবি বিশ্বাস, শিমুল দে, রুবেল শীল, বাপ্পী রাম দাশ, যাদব নন্দী ও সুজিত দে প্রমুখ। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার– শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১০টায় অন্নপ্রসাদ আস্বাদন। ২০ ও ২১ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) ষোড়শপ্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তণ ও দিবা–রাত্রি অন্নপ্রসাদ আস্বাদনের ব্যবস্থা রয়েছে।
সকল ভক্তপ্রাণ নর–নারীকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুরোধ জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।










