যুবলীগের নেতাকর্মীদের আত্মত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে

যবুলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

নানা আয়েজনের মধ্যে চট্টগ্রামে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, ভোগ নয়, আত্মত্যাগের মন-মানসিকতা নিয়ে যুবলীগের নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।
চট্টগ্রাম মহানগর যুবলীগ : যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য দিদারুল আলম দিদারের ব্যবস্থাপনায় এবং যুবলীগ নেতা মো. ফিরোজের সভাপতিত্বে এক আলোচনা সভা ১১ নভেম্বর মুরাদপুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইছা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মান্নান ফেরদৌস, ৭ ও ৮নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, ৭ ও ৮নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ খোকন, মহানগর যুবলীগের সদস্য জাবেদুল আলম সুমন।
যুবলীগ নেতা সাইফুল আলম লিমন : যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক যুবনেতা সাইফুল আলম লিমনের নেতৃত্বে এক আনন্দ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেলওয়ে স্টেশন এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শরীফ আহমেদের সভাপত্বিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবনেতা সাইফুল আলম লিমন। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রেজাউল আলম রনি, সুজয়মান বড়ুয়াা জিতু, রবিউল হাসান রিপন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজা মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, নগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক শেখ ফরিদ আহমেদ ভূবন, নগর কৃষকলীগের সংগঠক নজরুল ইসলাম চৌধুরী, ডবলমুরিং থানা শ্রমিকলীগের সভাপতি মো. হারুন, খুলশী থানা-শ্রমিকলীগের সভাপতি মো. শরীফ, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মওলা সজীব, চুয়েট ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান, নগর ছাত্রলীগের সদস্য ইফতেখার শায়ান প্রমুখ।
মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান : যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর অক্সিজেন চত্বরে নগর যুবলীগ নেতা আতিকুর রহমান আতিকের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবলীগের সমন্বয়ক এমদাদুল হক টিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়েজিদ বোস্তামী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল নবী লেদু। প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর যুবলীগের সদস্য আবদুর রহিম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন নগর যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন সাকু। বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাকিল আহমেদ, নগর স্বেচ্ছাসেবক লীগ এর সংগঠক সোলাইমান খান নয়ন। এ সময় উপস্থিত ছিলেন আক্কাস আলী, মো. ইদ্রিস, নেজাম উদ্দীন, মো. ইমরান, মো. শহীদ, মো. আবদুল আজিজ, মো. হাসান, আজিজ, মিজানুর রহমান মাঝি, রাসেল, রুবেল, কাইমুল ইসলাম ফারুক, শামীম আহমেদ নিলয়, হাসান, টিপু, নোমান, ইমাম উদ্দীন ইমন প্রমুখ।
বাঁশখালী যুবলীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌরসভা আওয়ামী যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল্‌ ইসলাম। যুবলীগ নেতা আবু রাশেদ মুনিরের পরিচালনায় সভায় অতিথি ছিলেন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবদুল অদুদ লেদু, গাজী আনোয়ারুল ইসলাম, কবিরুল আমিন ঝন্টু, মঞ্জুর আহমদ, গিয়াস কামাল চৌধুরী, ফরিদ আহমদ, আবুল কালাম, এম মঞ্জুর, তৌহিদ সিকদার, ফৌজুল মুবিন, আতাউল আজাদ, মো. নাদিম, রোকসানা আক্তার, মফিজ উদ্দিন, রশিদ আহমদ, ফিরোজ শাহী, মো. ওসমান প্রমুখ।
দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগ : গত ১১ নভেম্বর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের উদ্যোগে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আহমদ নূর এর সভাপতিত্বে সহ-সভাপতি মো. লোকমান হাকিম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সামশুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক, যুগ্ম সম্পাদক শাহজাহান রশিদ। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া আমানত মোরশেদ হায়াত নয়ন। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাসান মুরাদ, রাজিব রক্ষিত, হেলাল উদ্দিন আহমেদ, মো. কিবরিয়া, দোলন দে, আজম খান, শিমুল দে, সাহেদ নেওয়াজ, মো. জসিম উদ্দিন, তৌহিদুল হোসেন, এম. এ হোসেন খোকান, মো. আব্দুল্লাহ, মো. শাহীন, মো. জসিম, আবু সায়েম সেতু, গাজী আক্কাস, আব্দুল হান্নান, মো. রাসেল, ফরহাদুল আলম, ওসমান গণি বাবু, মো. জাহেদ, মো. লিংকন, হাসান বাবলু, মো. সোহেল, মো. জাহেদ, মো. বাবলু, মো. সাকিব, মো. রহিম, মো. তুষার, জুয়েল, মো. রাইহান, মারুফ মো. ইশরাক, আকাশ মজুমদার, বেলাল, ইমন, সীমান্ত কায়েস, রিদোয়ান, রসেল, নাঈম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে বিআরটিএ’র ১৫ মামলা
পরবর্তী নিবন্ধকেরানীহাটে বনফুলের নতুন শাখা উদ্বোধন