যারা দলীয় কার্যলয়ে তালা ঝুলায় তারা জিয়ার আদর্শে বিশ্বাসী হতে পারে না

দক্ষিণজেলা ছাত্রদলের পরিচিতি সভায় আবু সুফিয়ান

| সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ জেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা গতকাল রোববার নগরীর দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম।

প্রধান অতিথি বলেন, যারা বিএনপির দলীয় কার্যলয়ে তালা ঝুলায় তারা কখনো জিয়ার আদর্শে বিশ্বাসী হতে পারে না। তিনি বলেন, কথিত পদ–বঞ্চিতরা সংবাদ সম্মেলন করে বিভিন্ন পত্রপত্রিকায় যে অভিযোগ করেছে তা কেন্দ্রের নেতৃবৃন্দ খতিয়ে দেখেছেন এবং তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক রবিউল হোসেন রবি। নবনির্বাচিত সদস্য সচিব কামরুদ্দিন সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদ আলম,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন।বক্তব্য রাখেন মোহাম্মদ ফিরোজ, আরেফিন রিয়াদ, আসাদুজ্জামান সাজ্জাদ, আব্দুস সবুর, এস এম হোসেন নয়ন, রাশেদ উদ্দিন, অলিউল হোসেন রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক আবদুছ ছত্তার
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের ভালো মানুষরূপে গড়ে তুলতে হবে