যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক

| রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১২ সালেও তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাহমুদুল হক যমুনা ব্যাংক পিএলসির অন্যতম স্পন্সর পরিচালক। ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তার এই নির্বাচন তাঁর নেতৃত্বের প্রতি অব্যাহত আস্থা, আর্থিক খাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক খাতে দীর্ঘদিনের সফল অভিজ্ঞতার প্রতিফলন। মো. মাহমুদুল হক বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন উদ্যোক্তা। তার ব্যবসায়িক কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ বিভিন্ন খাতে বিস্তৃত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবংশীবাদক আজিজুল ইসলামের বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ দর্শক
পরবর্তী নিবন্ধপেরেন্টস লাউঞ্জের বর্ষপূর্তি ও সম্মাননা