মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা বিদ্যালয় ও কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মোরশেদুল আলম কাদেরী, কর্ণফুলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ,সাবেক ওয়ার্ড কমিশনার নাজিম উদ্দিন, মোহাম্মদ আজম,জানে আলম জিকু, মানিক চৌধুরী,বশির আহম্মদ, রেজাউল করিম খোকন প্রমুখ। বার্ষিক প্রতিবেদন পেশ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তার। শিক্ষিকা নাজমা চৌধুরী ও নুরুন্নাহারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিজেএমের জি এম মুহাম্মদ সাহাব উদ্দীন,সিজেএম স্কুলের প্রধান শিক্ষক মো. আবু তাহের। সাবেক সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক আশেকে ইলাহী, সিনিয়র শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমান, সুপ্তি দাশ, নার্গিস আকতার,নন্দিতা বিশ্বাস, রাজিয়া সুলতানা, জাকিয়া সুলতানা,লিলি আকতার, সমিউল হক চৌধুরী,বদিউল আলম,তামিম জাবেদ খান, দিপালী ঘোষ,সুব্রত সেন গুপ্তা, স্বপ্না চৌধুরী,রাবেয়া বানু প্রমুখ। প্রধান অতিথি বলেন, লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিতেও নিজেদের কে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিজয়ীদের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসালমা আদিল লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংলিশ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা