মোহছেন আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ কাল

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৮:৩১ পূর্বাহ্ণ

হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর বার্ষিক ওরশ আগামীকাল শনিবার আনোয়ারা উপজেলার বটতলী রুস্তম হাটের মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন বার্ষিক ওরশ উদযাপন কমিটি ও মাজার পরিচালনা কমিটি।

মতবিনিময় সভায় ওরশ আয়োজনে গৃহীত কর্মসূচি তুলে ধরেন মাজার পরিচালনা ও ওরশ উদযাপন কমিটির যুগ্ম মোতোয়াল্লী এস এম জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম মোতোয়াল্লী এস এম ফজলুল করিম, সদস্যদের মধ্যে এস এম আবু তাহের মিয়া, এস এম নুরুল আলম মাস্টার, এস এম জহির উদ্দীন, এস এম নজরুল ইসলাম, এস এম আবদুল মোতালেব, এস এম ইউনুচ মিয়া, এস এম ছাদেক বাবুল, এস এম মোস্তাফিজুর রহমান, এস এম ইয়াহিয়া করিম, এস এম শওকত আজিজ, এস এম ফারুক, এস এম নেজাম উদ্দীন, এস এম দিদারুল ইসলাম, এস এম আসহাব উদ্দীন, এস এম সেলিম, এস এম জসিম উদ্দীন, এস এম মনছুর, এস এম লোকমান, এস এম বেলাল, এস এম জসিম উদ্দীন, এস এম কফিল উদ্দীন, মো. হামেদ হাসান, অফিস সহকারী এস এম হাবিবুর রহমান, এস এম শহিদুল ইসলাম সাজ্জাদ প্রমুখ। ওরশে উদযাপন উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। আনোয়ারা ছাড়াও দক্ষিণ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের জন্য থাকাখাওয়া, বিশ্রাম ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মাজার পরিচালনা ও ওরশ উদযাপন কমিটির যুগ্ম মোতোয়াল্লী এস এম জহিরুল ইসলাম।

এদিকে ওরশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিয়ন্ত্রণে আনোয়ারা থানা প্রশাসনও প্রস্তুতি গ্রহণ করেছে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, ওরশ উপলক্ষে মাজার এলাকা এবং আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

প্রসঙ্গত, প্রতি বছরের বাংলা মাসের ৬ আষাঢ় হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষে বটতলীসহ আশপাশের গ্রামগুলো উৎসবের আমেজে মুখরিত থাকে।

পূর্ববর্তী নিবন্ধতিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধআট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ