মুক্তিযোদ্ধা শহীদ ডা. আহমেদ কবির ভূঁইয়ার শাহাদাত বার্ষিকী উদযাপন

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

সামরিক শিক্ষায় শিক্ষিত মুক্তিযুদ্ধের সংগঠক, রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়ার ৫৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২৮ আগস্ট) পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিলের মাধ্যমে তাঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়া ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ৫ নম্বর সেক্টরের অধীন বাঁশতলা সাব সেক্টরের আওতাধীন মুক্তিবাহিনীর কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে মহবতপুর সম্মুখযুদ্ধে ১৩-ই ভাদ্র ১৩৭৮ বঙ্গাব্দ, ২৮ আগষ্ট ১৯৭১ সনে শাহাদাতবরণ করেন।

মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তাঁর বীরত্বপূর্ণ অবদানের জন্য যুদ্ধ পরবর্তী বাংলাদেশ সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ উপাধী প্রদান করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের অনুপ্রেরণা হয়ে থাকবে।

বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আহমেদ কবির ভূঁইয়ার ৫৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ছয় মামলার আসামি গ্রেপ্তার