লোহাগাড়ায় ছয় মামলার আসামি গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৬ মামলার আসামি জসিম উদ্দিনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম উদ্দিন একই ওয়ার্ডের চাকফিরানী এলাকার বশির আহমদের পুত্র। পুলিশ জানায়, গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে দণ্ডবিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য ধারায় ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এছাড়া জসিম স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য বলেও জানা গেছে। লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার জসিমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদক মামলায় ৮ জনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধমাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সংলাপ