মীরসরাইয়ে ২০ লিটার চোলাই মদসহ আটক ৪

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:২৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদসহ একযুবককে আটক করে পুলিশ। এছাড়া পৃথক অভিযান চালিয়ে আরো ৩ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে করেরহাট বাজারের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মিথুন চাকমা (৪০) কে চোলাই মদসহ আটক করে পুলিশ । এছাড়া বিভিন্ন মামলায় আসামি মো. মাসুদ ( ৩৭), রিয়াদ হোসেন ( ৩২), শিহাব ( ২৩) কে মেহেদীনগর ও সোনাপাহাড় এলাকা থেকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযে নারী মহাবিশ্বের অদৃশ্য অংশ দেখতে পেয়েছিলেন
পরবর্তী নিবন্ধমঈনুল হাদী মাইজভান্ডারী যুব ফোরামের জশনে জুলুস