মিনহাজ-উল-কুরআন ফাউন্ডেশন কর্ণফুলী উপজেলার সভা

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীর ফয়জুল বাড়ী ফাজিল মাদরাসা মিলনায়তনে মিনহাজ–উল–কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্ণফুলী উপজেলার প্রতিনিধি সম্মেলন মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে গত সোমবার অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মিনহাজ–উল–কুরআন

 

ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের প্রেসিডেন্ট এম. এ সবুর। প্রধান আলোচক ছিলেন মিনহাজ–উল–কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ মহাসচিব এড. অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নেসারিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা আইয়ুব কাদেরী। আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী রেজা ও মুহাম্মদ আবু বক্কর। বক্তব্য

রাখেন আবু তাহের ফয়েজী, খান মো. আাইয়ুব, মাওলানা মুহাম্মদ মনজুরুল আলম, মাওলানা মুহাম্মদ মুহাব্বত আলী জিহাদী, মাওলানা মোহাম্মদ ফোরকান আশরাফী, মো. নজরুল ইসলাম, মো. শাহজাহান সিরাজ, মো. মনসুর, মাস্টার মোহাম্মদ হারুন, মোহাম্মদ দস্তগীর আলম রোকন, মো. হানিফ, মোহাম্মদ ইসমাইল, হাফেজ মো. সাদেক আনসারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসির একাডেমিক কাউন্সিল
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের দেয়ালিকা প্রকাশ