লিলিয়ান ফণ্ডস ও সিডিডির সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) উদ্যোগে বাঁশখালীতে কেয়ারগিভারদের (প্রতিবন্ধী শিশুদের অভিভাবক) নিয়ে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিটের দ্বিতীয় দিনে গতকাল বুধবার জেএসইউএসের নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের প্রত্যক্ষ সহায়তায় প্রতিবন্ধী সেবাও সাহায্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা তাছলিমা খাতুন। তিনি এই জেএসইউএসের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মায়েদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্যে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) ব্যবস্থাপনা উপদেষ্টা পরিচালক সাঈদুল আরেফীন বলেন, ইতোমধ্যে বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের জরিপ কার্যক্রম সম্পন্ন করেই ক্ষান্ত হয়নি, সিডিডিও লিলিয়ান ফণ্ডসের সহায়তায় প্রতিবন্ধী শিশুও যুবকদের শিক্ষা, স্বাস্থ্যও জীবনমুখী কাজে জেএসইউএসের পক্ষে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজেশ রতন মল্লিকের সঞ্চালনায় উপজেলার নানা প্রান্ত থেকে আগত ২৫জন কেয়ারগিভারদের বিভিন্ন প্রশ্ন ও মতামতের ওপর ভিত্তি করে কর্মশালা পরিচালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডা. শামীমা নাসরীন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কেয়ারগিভাররা তাদের সন্তানদের জন্মগতও পরবর্তী জটিল সমস্যা, চিকিৎসা সেবা, থেরাপি পরিচর্যার নানা প্রাসঙ্গিক দিক নিয়ে তাদের জানা অজানা তথ্য জানতে সহায়ক হন। অভিভাবকদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন মুন্নি আক্তার, নুরতাজ বেগম, সাবরিনা আক্তার প্রমূখ। উপস্থিত ছিলেন এডমিন অফিসার শামীম হোসেন, সাদিয়া সুলতানা, হাসনাতুন নুর মমি। সভাপতির বক্তব্যে ইয়াসমীন পারভীন বলেন, জেএসইউএস ভবিষ্যতে এই ধরনের উন্নয়মূলক কার্যক্রম অব্যাহত রাখতে চাই। সেই সাথে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতন, প্রতিবন্ধী শিশু নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠাসহ দুর্যোগ প্রশমনে অগ্রাধিকারের ব্যাপারটিকে সর্বাধিক গুরত্ব দেয়ার কথা তুলে ধরেন। উল্লেখ্য, এক্সপোজার ভিজিট কর্মসূচির প্রথমদিনে সিআরপি কার্যক্রম ভিত্তিক পরিদর্শন ও স্বাস্থ্যসেবা বিষয়ক জ্ঞানমূলক সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।













