মালয়েশিয়ায় সরকার উৎখাতে সহায়তার প্রস্তাব দেওয়ার দাবি মিথ্যা, বলল যুক্তরাষ্ট্র

| সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার রাজনীতিতে হস্তক্ষেপ করে সরকার উৎখাতে সহায়তার প্রস্তাব দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মার্কিন দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ডেভিড এইচ গ্যাম্বল জুনিয়র রোববার এক ফেইসবুক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই মালয়েশিয়ার রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণ করার চেষ্টা করেনি। খবর বিডিনিউজের।

এর বিপরীত কোনো দাবি বা বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। আগের দিন মালয়েশিয়ার প্রভাবশালী ইসলামপন্থি রাজনৈতিক দল পার্টি ইসলাম সেমালয়েশিয়ার সভাপতি আব্দুল হাদি আওয়াংয়ের বক্তব্যর প্রতিক্রিয়ায় ডেভিড এইচ গ্যাম্বল এমন জবাব দিলেন। হাদি দাবি করেছেন, ২০১৪ সালে বিদেশি একটি শক্তি সরকার পতন ও ক্ষমতা দখলের বিষয়ে তার দলের নেতাদের সহায়তার প্রস্তাব দিয়েছিল। শনিবার কেলান্তান রাজ্যের কোটা বারুতে পিএএসের ৭২তম বার্ষিক সম্মেলনের সমাপনী ভাষণে হাদি বলেন, ওই ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার মালয়েশিয়া সফরের সময়।

২০১৪ সালের এপ্রিলে ওবামা মালয়েশিয়া সফর করেছিলেন। ২৬ এপ্রিল তিনি কুয়ালালামপুরে পৌঁছান এবং ২৭ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বৈঠক করেন। সে সময় পিএএস ছিল পাকাতান রাকইয়াত জোটের অংশ। দলটির তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল তাকিউদ্দীন হাসান এবং হাদির রাজনৈতিক সচিব আহমদ সামসুরি মোখতারকে সে সময় মার্কিন দূতাবাসে একটি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধইরানে সড়ক দুর্ঘটনার পর জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ১০
পরবর্তী নিবন্ধদিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস, নিহত ৫