বড় জয় দিয়ে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দল। গতকাল শনিবার সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ৮৯ রানে জয় পেয়েছে এইচপি দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে মালেয়েশিয়া জাতীয় দলকে হারাল বাংলাদেশ এইচপি দল। মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামে এইচপি দলের ১৫৮ রানের জবাবে মালেয়েশিয়া গুটিয়ে যায় ৮৯ রানে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি এইচপি। ৭ বল খেলে কোনো রান করেই ফিরেন ওপেনার জিসান আলম। সতীর্থকে হারানোর পর মারমুখী ব্যাটিংয়ে রানের গতি বাড়ান আরেক ওপেনার জাওয়াদ আবরার। ৩ চার ও ১ ছক্কায় ১৮ বলে ২৮ রানে থামেন তিনি। ফলে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫০ রান পায় এইচপি। জুনাইদ খানের স্লোয়ারে যখন ফিরতি ক্যাচ দেন সাব্বির রহমান, দলের অবস্থা টালমাটাল। ইনিংসের বয়স তখনও ১০ ওভার হয়নি, কিন্তু ব্যাটিং লাইন আপের অর্ধেকই শেষ। শেষ পর্যন্ত অবশ্য ঘুরে দাঁড়িয়ে মোটামুটি স্কোর দাঁড় করায় তারা। এরপর স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে ধরা দেয় বড় জয়। ২২ রানে ৪০ রানের ইনিংসের পর বল হাতে একটি উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হন এইচপি দলের অধিনায়ক এসএম মেহরব হাসান। জাওয়াদ আবরার ও আরিফুল ইসলাম ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছুর। কিন্তু কেউ পারেননি উল্লেখযোগ্য কিছু করতে। ফ্লিক করে সীমানায় ধরা পড়েন আরিফুল। ১২ বলে ১৫ রান করেন তিনি। ভালো খেলতে থাকা জাওয়াদ আলতো ফ্লিকে বল তুলে দেন শর্ট মিড উইকেটে। দ্রুত বিদায় নেন প্রিতম কুমারও। ৭ বলে ৪ রান করেন তিনি। এরপর সাব্বির যখন স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ফিরলেন দলের রান তখন ৫ উইকেটে ৭৩। ১২ বলে ১৪ রান করেন সাব্বির। নড়বড়ে সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করে মেহরব ও আব্দুল গাফফার সাকলাইন। ষষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি গড়েন দুজন। তিন ছক্কায় ২৬ বলে ৪২ রানে ফেরেন সাকলাইন। দলকে আরও টেনে নিয়ে মেহরব আউট হন শেষের আগের ওভারে। শেষ ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরির ছক্কায় ১৬০ রানের কাছে যেতে পারে দল। রান তাড়ায় মালেয়েশিয়া ধুঁকতে থাকে শুরু থেকেই। ইনিংসের প্রথম বলেই বিদায় নেন নাজমুস সাকিব। বাংলাদেশ থেকে জীবিকার সন্ধানে ৮ বছর আগে মালেয়েশিয়ায় গিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া ব্যাটার বোল্ড হয়ে যান আবু হায়দারকে স্লগ করার চেষ্টায়। আরেক ওপেনার আসলাম খানও বোল্ড হন রুবেলের ডেলিভারি বুঝতে না পেরে। তিনে নামা আহমেদ আকিল ২৫ বলে ২৯ রানের ইনিংস খেলেন। এছাড়া মোহাম্মদ আমির ১৫ এবং বিজয় উন্নি ১৪ রান করেন। আর কোনো ব্যাটসম্যান ১৫ ছাড়াতে পারেননি। মালেয়েশিয়া পারেনি জয়ের কোনো সম্ভাবনা জাগাতেই। এইচপির বোলারদের তোপে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারে ৬৯ রানে অলআউট হয় মালয়েশিয়া। দুটি করে উইকেট শিকার করেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল ও বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। ১টি করে উইকেট নেন আবু হায়দার, সাকলাইন, মেহরব ও মৃত্যুঞ্জয় চৌধুরী। মালেয়েশিয়ার এই দলটির কোচ বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। আগামী ১০ আগস্ট সোমবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও মালয়েশিয়া।











