মালেক শাহের (রহ.) বার্ষিক ওরশ সম্পন্ন

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩৩ পূর্বাহ্ণ

আধ্যাত্মিক সাধক গাউছে মুখতার হযরতুল আল্লামা শাহ্‌ আবদুল মালেক আল–কুতুবীর (রহ.) ২ দিনব্যাপী ২৩তম বার্ষিক ওর্‌স–ফাতিহা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সমাপনী দিবসে দেশের দূরদূরান্ত হতে সমুদ্র পাড়ি দিয়ে ছুটে আসা বহু ভক্ত–অনুরক্ত ও মুসল্লি সাধারণের ঢল নামে এ মহান অলির দরবারে।

সমাপনী দিবসে দেশবরেণ্য আলেমগণের ওয়াজ–নসিহত ও বিভিন্ন জ্ঞানী–গুণি ব্যক্তিদের স্মৃতিচারণমূলক বক্তব্য, যিকির–আযকার ও মিলাদ–কেয়াম শেষে দেশ এবং জাতির কল্যাণ কামনায় আখেরী মোনাজাত করেন দরবার পরিচালক ও গদিনশীন শাহ্‌জাদা শেখ ফরিদ আল–কুতুবী (মা.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে : শাহাদাত
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি ফরহাদাবাদ ইউনিয়ন শাখার সভা