মাদারবাড়ী ওয়ার্ডে ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত পানিবন্দি পরিবারের মাঝে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ১০০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। শুক্রবার বিকালে স্থানীয় ওয়ার্ড অফিসে বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক কমিশনার জয়নাল আবেদীন জিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি হাজ্বী মোহাম্মদ সালাহউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাহিদুল হাসান, মোহাম্মদ শাহজাহান, মাহবুব আলম, সুমন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ শামীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত দরবারে বন্যা কবলিতদের জন্য বিশেষ দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় আমীর খসরুর উপহার সামগ্রী পেল ৬ শতাধিক পরিবার