মাদরাসা শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন দারুল উলুম মাদরাসা গর্ভনিং বডির সভাপতি এবং চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গত ১৯ অক্টোবর দারুল উলূম কামিল মাদরাসায় আরবি ভাষা শিক্ষা কোর্স উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসা অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এমইবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও মাদ্রাসার গভর্নিং বডির সহ–সভাপতি শাহাবুদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, শায়খুল হাদিস আল্লামা মকছুদ আহমদ, সহকারী অধ্যাপক ফরিদুল আলম, সহকারী অধ্যাপক মাওলানা অলি আহমদ, প্রভাষক ড. মুফতি মাহবুবুর রহমান, অভিভাবক মোহাম্মদ নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোর্স পরিচালক ও প্রভাষক মাওলানা মুহাম্মদ মুনির উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।












