মাদক সেবনরত অবস্থায় আটক, যুবকের ৭ দিনের কারাদণ্ড

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় চোলাই মদ সেবনের দায়ে মো. সহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। দণ্ডপ্রাপ্ত সহিদুল ইসলাম চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড খন্দকারপাড়া এলাকার মৃত আজিজুর ইসলাম ও খতিজা বেগমের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ সেবনরত অবস্থায় সহিদুলকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮এর ৩৬ () ধারায় দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নাজমুল হাসান তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করেন। জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধঅন্যের প্রত্যাশা, নিজের জীবন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রোগ্রেসিভ ওয়েস্ট লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর