মাওলানা সোলাইমান

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভার জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সোলাইমান (৬৩) প্রকাশ মাওলানা সেলিম হুজুর গত শুক্রবার ৩টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহেরাজেউন)। তিনি পৌরসভার নেয়াজর পাড়া নিবাসী মরহুম মাওলানা ওসমান গণির প্রথম পুত্র। মাওলানা সোলাইমান স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে যান। গতকাল শনিবার দুপুর ২টার সময় বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন