বিশ্বনবীর (দ.) ধরাধামে শুভাগমন উপলক্ষে পবিত্র ১০ রবিউল আউয়াল মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের আয়োজন ও ব্যবস্থাপনায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২৪ আগস্ট সকাল সাড়ে ৮টায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিলস্থ হাসনাইনে অনুষ্ঠিত হবে। ক্বিরাত, হামদে বারী তা’আলা, নাতে রাসুল (দ.) ও গজল/শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী বিষয়ের উপর বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবিদ, লেখক ও গবেষকগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও আনজুমান–এ–মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর বিভিন্ন দায়রা ও আঞ্চলিক শাখার সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
প্রতিযোগিতা সফল করতে মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











