চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে ডায়াবেটিক জেনারেল হাসপাতালে বিনামূল্যে বিতরণের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফ এর বিপুল পরিমাণ ওষুধ প্রদান করা হয়। গত ১৮ অক্টোবর হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ডায়াবেটিক জেনারেল হাসপাতালের আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরীর নিকট এই ওষুধ সামগ্রী হস্তান্তর করেন। এ উপলক্ষ্যে ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সভা কক্ষে প্রতিষ্ঠানের এডহক কমিটির আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডায়াবেটিক জেনারেল হাসপাতাল এডহক কমিটির সদস্য সচিব প্রফেসর ডা. মো. আব্বাস উদ্দিন, হাসপাতালের উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন। এ সময় ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসকবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডা. খুরশিদ জামিল চৌধুরী বিনামূল্যে এই বিপুল ওষুধ সামগ্রী প্রদানের জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফ কর্তৃপক্ষ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বিপুল পরিমাণ ঔষধ সামগ্রী প্রেরণ করেছে। সেখান থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ওষুধ সামগ্রী গতকাল ডায়াবেটিক জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। ডায়াবেটিক জেনারেল হাসপাতালের চাহিদা অনুযায়ী প্রয়োজনে আরো ওষুধ প্রদান করা হবে মর্মে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












