চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন গতকাল শনিবার কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, মো. হারুন ইউসুফ, ডা. মো. মহিউদ্দিন, ডা. এ. কে. এম. আশরাফুল করিম, মোহাম্মদ মোশাররফ হোসাইন, প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ, প্রিন্সিপাল ঝিনু রানী দাশ। প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্র–ছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায়ও মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, মা ও শিশু হাসপাতালের সাথে লায়ন্স এর অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এই হাসপাতালের সাথে আমরা যৌথভাবে অনেক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।













