মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

| বুধবার , ৬ মে, ২০২৬ at ২:১৬ অপরাহ্ণ

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন খোন্দকার পাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভোলা জেলা থেকে আগত মোয়াজ্জেম হোসেন ও রাবিয়া খাতুনের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা যায়, গভীর রাতে ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিয়াজ উদ্দিন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পিতা মোয়াজ্জেম হোসেন জানান, রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল। ধারণা করা হচ্ছে, ওই মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি যুদ্ধবিরতি ঘোষণা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার