রাউজান পৌরসভার পশ্চিম গহিরাস্থ উচ্ছ্বাস সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)উপলক্ষে ‘তাজেদারে মদিনা মাহফিল’ গত শুক্রবার অনুষ্ঠিত হয়। পশ্চিম গহিরা খোন্দকার বাড়ী জামে মসজিদ মাঠে আয়োজিত এ মাহফিলে উচ্ছ্বাস সংসদের প্রধান উপদেষ্টা আল্লামা সৈয়দ মুহম্মদ সিরাজুল ইসলাম চিশতী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মুফতি গিয়াস উদ্দিন আত্–তাহেরী। তিনি বলেন,মহানবীর (সা.) আদর্শ অনুসরণেই জাতীয় ও সামাজিক জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। প্রধান বক্তা ছিলেন গহিরা আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস ফখরুদ্দিন আল কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন উচ্ছ্বাস সংসদের সভাপতি মো. জামশেদ রুবেল। এ সময় মুফতি গিয়াস উদ্দিন আত্–তাহেরী, রোটারিয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন এবং মো. তৌহিদুল করিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কাজী মো. এরশাদ খোন্দকার ও কে এম জিল্লুর রহমানের যৌথ সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ জুন নূরাইন। আলোচক ছিলেন সালামত রেজা কাদেরী ও মো. ইব্রাহীম আল কাদেরী। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












