নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:৫৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গত ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

শিক্ষক মুরাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বদিউল আলম, ছাত্রদল নেতা এম এ মাহফুজ, যুবদল নেতা মো. সোলাইমান, শিক্ষক পরিমল নাথ, মাওলানা নুরুল হুদা, গোপাল গোস্বামী, সমাজসেবক নাছির উদ্দিন, অভিভাবক সদস্য দুলাল মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনন্দনকানন বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা
পরবর্তী নিবন্ধমহানবীর (সা.) আদর্শ অনুসরণেই জাতীয় ও সামাজিক জীবনে শান্তি আসবে