নেপাল ও তিব্বতে ভূমি ধস, আকস্মিক বন্যায় প্রাণহানিতে সহমর্মিতা প্রকাশে প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা, ধ্যান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, প্রতিকার ও পরিবেশ রক্ষা বিষয়ক আলোচনা সভা গত সোমবার নগরের নন্দনকাননে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভিক্ষু প্রিয়রত্ন মহাথের। তিনি বলেন, প্রাণী জগৎকে টিকে থাকতে হলে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করতে হবে। আর একমাত্র মানুষের দ্বারা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। পরে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের সভাপতি স্থপতি বিজয় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রিয়বোধি ভিক্ষু। সূত্রপাঠে অংশগ্রহণ করে বিহারের ভিক্ষু সংঘ। প্রেস বিজ্ঞপ্তি।









