কত ভাবনা জাগে মনে
কত কথা পড়ে মনে
কত স্মৃতি দোলা দেয়
কত ব্যথা এ মনে
জমে আছে অনন্তকাল ধরে
ব্যথা যখন ভেসে উঠে
নীরব নিশ্চুপ
আঁখি কোণে উপচে পড়া জল
শান্ত করে তুলে এ মন
অলস বেলায় অনমনে
প্রিয়জনদের মুখরিত ক্ষণ
যখন ভেসে ওঠে
কত না ভালো লাগে তখন
শিহরিত হয় এ মন!
মোহাম্মদ গিয়াসউদ্দিন | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ


