চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নব গঠিত ওয়ার্ড ৪৪ নং মধ্যম আগ্রাবাদের নতুৃন ভোটারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সাথে চট্টগ্রাম ১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকেও পরিচিত করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আবদুল্লাহ আল লিটনের সভাপতিত্বে এবং ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলেিগর সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মহানগর আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন, রিজওয়ান, বেলায়ায়েত হোসেন, যুবলীগ নেতা এহছানুল আমিন লিটন, মো, মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন ৪৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এনামুল হক। বক্তারা বলেন আসন্ন চট্টগ্রাম ১০ আসনের উপ নির্বাচনে নতুন ভোটারদের সবচাইতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।













