মঈনুল হাদী মাইজভান্ডারী যুব ফোরামের জশনে জুলুস

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

প্রিয় নবীজির (সা.) আগমনী মাস মাহে রবিউল আউয়াল উপলক্ষে মঈনুল হাদী মাইজভান্ডারী যুব ফোরাম চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) ও যুব সমাবেশ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা বিশাল জুলুসটি নগরীর প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে অলংকার মোড় হয়ে সাগরিকা সরাইপাড়া বার আউলিয়া কনভেনশন হলে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। জুলুসে নেতৃত্ব দেন মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হাদী মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন আল্লামা শাহসুফী সৈয়দ তানবীর হাদী মাইজভান্ডারী (মা.) আল হাসানী, ওয়াল হোসাইনী। জশনে জুলুসে কলেমা খচিত পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন ছাড়াও বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা বহন করে অংশগ্রহণকারীরা। ‘নারায়ে তকবির, নারায়ে রেসালত’য়ের স্লোগানে স্লোগানে নগরীর রাজপথ মুখরিত করে তোলেন নবীপ্রেমিকরা। এতে প্রধান অতিথি আল্লামা সৈয়দ তানবীর হাদী বলেন, প্রিয় নবীর (.) দুনিয়ায় শুভাগমন জগৎবাসীর জন্য আল্লাহ পাকের বড় অনুগ্রহ ও রহমত। তাই প্রিয় নবীর (.) শুভাগমনে খুশি প্রকাশ করা কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হাজ্বী মোঃ সেলিম মাইজভাণ্ডারী, ইমাম শরীফ মাইজভাণ্ডারী। এতে প্রধান বক্তা ছিলেন জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সমন্বয়ক সুফী গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারী। বক্তব্য রাখেন মঈনুল হাদী মাইজভান্ডারী যুব ফোরাম চট্টগ্রাম মহানগরের আহবায়ক ডা. মো. মোজাহিদ মাইজভান্ডারী, উপদেষ্টা মো. আালমগীর মাইজভান্ডারী, মুহাম্মদ মহিউদ্দীন মাইজভাণ্ডারী, সদস্য সচিব জিয়াউল আজিম সুমন, পাহাড়তলী বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সেকান্দর হোসেন আল কাদেরী, পতেঙ্গা মঈনুল কবির হাফেজ জান আলী শাহ আদর্শ মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসার মাওলানা মাহবুবুল আলম আল কাদেরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহাজাহান মাইজভান্ডারী, এস এম সাজ্জাদ আলম মুন্না, আবু বক্কর মাইজভাণ্ডারী, হানিফ মাইজভাণ্ডারী মোরশেদ মাইজভাণ্ডারী, মো. বেলাল মাইজভান্ডারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ২০ লিটার চোলাই মদসহ আটক ৪
পরবর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বসের আবৃত্তি কর্মশালার সমাবর্তন