ফটিকছড়ির ভূজপুর থানার ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। তার নাম মো. মনসুর (৪১)। গত বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী থানাধীন লোহারপুল সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভূজপুরের করিমপুর পাড়ার নুরুল আলম প্রকাশ নুরুল ইসলামের ছেলে।
এসআরবি–৭ জানায়, ২০২০ সালের একটি গণধর্ষণ মামলার আসামি মো. মনসুর। তিনি পাহাড়তলী থানা এলাকায় অবস্থান করছেন–এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। একপর্যায়ে অভিযান পরিচালনাকারী টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসআরবি–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন আজাদীকে বলেন, গ্রেপ্তার পরবর্তী আসামি মো. মনসুরকে ভূজপুর থানায় সোপর্দ করা হয়।













