ভালোবাসা দিবসে ৫০ ছিন্নমূলকে খাবার দিল এইচপিএফ

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

ভালবাসা দিবসে সুবিধাবঞ্চিত অভুক্ত মানুষের মুখে আহার তুলে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন এইচপিএফ গতকাল ভালোবাসার অর্ঘ্য হিসেবে ৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠন’র প্রতিষ্ঠাতা হৃদয় দে। সহ-সভাপতি অন্তু দে, সাধারণ সম্পাদক রিক্ত দত্ত, সাংগঠনিক সম্পাদক পুষ্পিতা দত্ত সহ সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ। স্বেচ্ছাসেবীরা বলেন, অভুক্ত মানুষের মুখে ভালবাসার আহার তুলে দেওয়ার মাধ্যমে জীব সেবায় ভালবাসা পরিপূর্ণতা লাভ করে এবং স্বর্গীয় আনন্দ অনুভূত হয়। মানুষের প্রতি মানুষের সেবাযুক্ত ভালবাসা হোক আজকের এই দিনে আমাদের অঙ্গীকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅক্সিজেনে পলিথিন কারখানা ও বেকারি সিলগালা
পরবর্তী নিবন্ধজিয়ার খেতাব বাতিলের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল