পৃথিবীতে ভালোবাসবার চেয়ে বড়ো কোনো দুঃখ নেই;
জীবনের প্রতিটা পথচলাতে বলতে গেলেই
ভালোবাসা তাই সবসময় তার অন্তর্গত বিশ্বাস নিয়ে চলে!
হরবোলা পাখির মতো– তাইতো মানুষ বুঁদ হয়ে
থাকে তার ভালোবাসার সমস্ত কৌতূহলে!
তবু মানুষ তার আবেগের সমস্ত প্রশমিত ভুলে
নিজেকে কখনোই বুঝাতে পারে না;
এ–ই ভালোবাসা বলতে আসলে কাকে বলে?








