বোয়ালখালীতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বোয়ালখালীতে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম–০৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

গতকাল রোববার বিকেল ৪টায় বোয়ালখালীর পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এরশাদ উল্লাহ এমপি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা, তাদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলম, সদস্য মেহেদী হাসান সুজন, শাহীনুর আলম শাহীন। স্বাগত বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ।

পূর্ববর্তী নিবন্ধজিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের বর্জ্যকে সম্পদে রূপান্তর করা হবে: ডা. শাহাদাত