বোয়ালখালী উপজেলার সৈয়দপুর হাসান শাহীনুর একাডেমীতে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। গত (২০ জুলাই) বৃহস্পতিবার একাডেমীর হল রুমে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রফেসর ফেরদৌস আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন একাডেমির পরিচালনা পর্ষদের সদস্যমন্ডলী আয়ুব খাঁন, মুজিবুল হক। অনুষ্ঠানে ছাত্র–ছাত্রীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রদর্শন করে এবং প্রদর্শিত প্রজেক্ট বিষয়ে অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে। অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আহমেদ শিক্ষার্থীদের এ প্রযুক্তিগত উদ্ভাবনীর ভূয়সী প্রশংসা করে বলেন, বিজ্ঞান–মনস্ক এ শিক্ষার্থীরাই পারবে ভবিষ্যতে একটি উন্নত–সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ ও অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












