‘অপারেশন জ্যাকপট’ বিষয়ক আলোচনা সভা আজ

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৩৩ পূর্বাহ্ণ

মহান মুক্তিযুদ্ধে আত্মঘাতী এক শ্বাসরুদ্ধকর সফল অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’। আজ বিকেল ৩ টায় বন্দর স্কুল ও কলেজ সংলগ্ন শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। আলোসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অবিশ্বাস্য এই অভিযানের অধিনায়ক কমডোর এ ডব্লিউ চৌধুরী, বীর উত্তম, বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ মুখে সেই আত্মঘাতী অভিযানের কথা বর্ণনা করবেন। প্রধান বক্তা থাকবেন শিকড় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। সভায় সভাপতিত্ব করবেন ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সভাপতি ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মালিক। ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ নতুন প্রজন্মকে ইতিহাস চর্চায় আগ্রহী করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ‘শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

পূর্ববর্তী নিবন্ধবাজুস ফটিকছড়ি উপজেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধবোয়ালখালী সৈয়দপুর হাসান শাহীনুর একাডেমীতে বিজ্ঞান মেল